# Tags

ভালুকায় আংগারগাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি -ময়মনসিংহের ভালুকায় শনিবার বিকালে আংগারগাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লব ও থ্রী-স্টার ক্লাবের মাঝে আংগারগাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলার শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব এমএ ওয়াহেদ।

এসময় উপস্থিত ছিলেন ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ লেবু,
সাধারণ সম্পাদক শামছুল হক মনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরে আলম জিকু, ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আসাদুজ্জামান খাঁন দুদু, ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কবির হোসেন বাঁধন,আল আমিন হাসান নিরব,মোঃ রমজান
মোঃ আসিফ,মোঃ সজিব,স্বাধীন ইসলাম,মোঃ মেহেদী প্রমুখ।